ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চাকুরে নয়, যুবকদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের যুবসমাজ চাকরির পেছনে না ছুটে যাতে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করে উদ্যোক্তা হতে পারে, সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের যুব সমাজের মধ্যে যে মেধা-মনন রয়েছে, সেটা তারা যেন কাজে লাগাতে পারে। তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। শুধু দুয়েক পাতা পড়েই যেন চাকরির পেছনে ছুটাছুটি না করে। নিজেরা কাজ করে আরও দশজনকে যেন চাকরি দিতে পারে। সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি।

‘দেশের যুবসমাজ একটু সুযোগ পেলে মাতৃভূমির জন্য অনেক কিছু দিতে পারে মন্তব্য করে এ সময় তিনি বলেন, তার সরকার সেই লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যদি সারাবিশ্বের দিকে তাকাই তাহলে দেখি যে, বাংলাদেশেই সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম রয়েছে এবং যারা সত্যিকারভাবে একটু সুযোগ পেলে দেশকে অনেক কিছু দিতে পারে ও কাজ করতে পারে।’

‘আমাদের সবসময় একটাই লক্ষ্য- জাতির পিতার যে আদর্শ, সে আদর্শ নিয়ে আমাদের যুব সমাজকে গড়ে তুলব এবং এটা প্রজন্মের পর প্রজন্ম ঘটতে থাকবে। এ বাংলাদেশটা যেন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে বিশ্বে এগিয়ে যেতে পারে। সেইসঙ্গে আমাদের দেশটা যেন আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল হয়। কাজেই যুবসমাজকে এ আহ্বান জানাবো- এ বয়সটাই হচ্ছে কাজের বয়স, চিন্তার ও মেধা বিকাশের সময়।’

‘তরুণ-যুবকরাই আগামীতে দেশ পরিচালনা করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই কিন্তু সেই লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ নিয়েই আমরা আমাদের যুব সমাজকে গড়ে তুলব।’
‘৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা দেশের ছাত্র ও যুবকদের বিভ্রান্তির পথে পাঠিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে, অর্থ তুলে দিয়ে অবৈধভাবে ক্ষমতাকে নিষ্কণ্ঠক করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চাকুরে নয়, যুবকদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০