ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

১১ নভেম্বর শুরু হচ্ছে চার দেশীয় অনলাইন লুডু টুর্নামেন্ট

বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি ডেস্ক: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমস (ডিএফজি)-এ প্রথমবারের মতো আয়োজন করছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম লুডু টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের লুডু খেলোয়াড়রা।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট ‘ইলেভেন ইলেভেন’ উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ৫ লাখ টাকার প্রাইজ পুল- যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে তিন লাখ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে ২৫ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ১৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ১০ হাজার থেকে ১ হাজার টাকার ভাউচার।

প্রতিযোগিতাপূর্ণ এই লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এতে ৪টি দেশ মিলিয়ে সর্বমোট আড়াই লাখ মানুষ রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ নভেম্বর, যেখানে ৭টি বা তারও বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।

লুডু লাখপতি টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।

গেমে রেজিস্ট্রেশন করবেন যেভাবে: প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন। দারাজ অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করুন এবং রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন। রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম, দারাজে রেজিস্টার্ড ই-মেইল অ্যাড্রেস ও ফোন নম্বর সঠিকভাবে প্রবেশ করান। সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার তথ্যগুলো সঠিক হলে আপনি সফল রেজিস্ট্রেশনের একটি এসএমএস পাবেন। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।

গেমে অংশগ্রহণ করবেন যেভাবে: গেমে যোগ দিতে একটি এসএমএস আসবে, যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেমের সময় উল্লেখ করা থাকবে। এরপর ইউজারের দারাজ হোম পেজ (daraz.com.bd) থেকে দারাজ ফার্স্ট গেমের (ডিএফজি) আইকনটি সিলেক্ট করতে হবে এবং ডিএফজিতে প্রবেশ করতে হবে। এরপর লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। নিচের টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রতি ম্যাচ থেকে শুধুমাত্র ১ম বিজয়ী পরবর্তী রাউন্ডে যাবেন।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের হেড অব ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, ‘গতবারের বাংলাদেশ ভার্সেস পাকিস্তান লুডু টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বাংলাদেশ, তাই এবার রিম্যাচ চায় পাকিস্তান। সঙ্গে লড়াই করতে প্রস্তুত আরো দুটি দেশ- শ্রীলঙ্কা আর নেপাল। তাই ইলেভেন ইলেভেনকে সামনে রেখে এবার আমরা আয়োজন করেছি এই চার দেশীয় টুর্নামেন্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

১১ নভেম্বর শুরু হচ্ছে চার দেশীয় অনলাইন লুডু টুর্নামেন্ট

আপডেট টাইম : ১২:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০