ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নতুন তিন সেবা স্বাস্থ্য বাতায়নে

তথ্য- প্রযুক্তি ডেস্ক: জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এ যুক্ত হতে যাচ্ছে যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা। এর অংশ হিসেবে স্বাস্থ্য বাতায়নের ডাক্তারদের যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে আরো দক্ষ করে তুলতে তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সম্প্রতি এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান-আরা বানু, মা ও শিশু সেবা, লাইন ডিরেক্টর ডা. মোহাম্মাদ শরীফ, এমআইএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস ও ই-হেলথ বিভাগের পরিচালক ড. হাবিবুর রাহমান, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার সৈয়দ রুবাইয়াত, সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ।

ডা. নিজাম উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গত ২০১৫ সাল থেকে স্বাস্থ্য বাতায়ন দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে এই সেবার বেশ উন্নয়ন করা হয়েছে। এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত। সাহান-আরা বানু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেকেই পরিবার পরিকল্পনা বিষয়টি সম্পর্কে জানেন না। আমার বিশ্বাস স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে দেশের জনগণকে প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে। সোহরাব আহমেদ চৌধুরী বলেন, সিসেসিস আইটির ডিজিটাল স্বাস্থ্য সেবার মধ্যে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ দেশের স্বাস্থ্য সেবায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নতুন তিন সেবা স্বাস্থ্য বাতায়নে

আপডেট টাইম : ০৪:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০