ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ছাগলের চামড়ার তৈরি যে জুতার দাম ৪৩ লাখ টাকা!

হীরা বা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতা এগুলো। মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরনো এই জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে।

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতাজোড়া রবিবার নিলামে উঠানো হয়। ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে, এমনটাই ধারণা ছিল অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের।

কিন্তু নিলামে তোলার পর সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে, অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতোজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি।
সাদা রংয়ের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার উপরের অংশটি রিবন দিয়ে সাজানো।

দেশটির ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দু’য়েক আগে রানির ব্যবহৃত অলংকারও নিলামে তোলা হয়েছে। এর কয়েকটি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়।

সূত্র : ডয়চে ভেলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ছাগলের চামড়ার তৈরি যে জুতার দাম ৪৩ লাখ টাকা!

আপডেট টাইম : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০