ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফরিদপুরে ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা তিনটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন এবং দৈনিক ঢাকা টাইমসের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অর্ধশতাধিক এতিমখানা ও মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এই তিন উপজেলার এতিমখানা ও মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর ওবায়দুর রহমান পৃথিবী থেকে চিরবিদায় নেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি। ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা কৃষক লীগের সদস্য ও এ এফ এম ওবায়দুর রহমানের শ্যালক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সদস্য আবিদুর রহমানের পরিচালনায় ওবায়দুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি ইব্রাহিম মোল্যা, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তবিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা আবুল খায়ের।

অনুষ্ঠানে জেলা পরিষদের মহিলা সদস্য বিউটি বেগম, বিশিষ্ট ব্যাবসায়ী সোহেল আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান মিজান, জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য এস এম তৌকির আহমেদ ডালিম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান কদর, বুড়াইচ ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুব শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় উদ্দৌলাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফরিদপুরে ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০