ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ উপলক্ষে ডিএমপির যত নির্দেশনা

নিউজ ডেস্ক : রাজধানীতে রোববার (১০ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উপলক্ষে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (৯ জানুয়ারি) ডিএমপি মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। এতে অংশ নেবেন ২০০ জন দেশি-বিদেশি অ্যাথলেট। ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকায় ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি:

– রোববার ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে

– ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের ভেতর সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে

– পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় রেখে হেঁটে ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের
– সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে

পার্কিং সংক্রান্ত তথ্য:

– সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছাকাছি দুটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে

– পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। এ সময় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ উপলক্ষে ডিএমপির যত নির্দেশনা

আপডেট টাইম : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১