ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে অযথাই স্লেজিং করায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের আচরণের প্রতি হতাশা প্রকাশ করে অশ্বিনের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন অসি অধিনায়ক।

সোমবার সিডনি টেস্টের শেষদিন প্রায় তিন ঘণ্টা উইকেটে থেকে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন অশ্বিন। এ পুরোটা সময় ধরেই নানান কথা বলে অশ্বিনকে স্লেজিংয়ের চেষ্টা করেন পেইন। বিপরীতে কিছু কথার জবাব দেন অশ্বিন। আবার কিছু কথা হজম করে নেন কোনো বাক্য খরচ না করে।
একদিন পর মঙ্গলবার নিজের কাজটিকে হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন পেইন। একইসঙ্গে ক্ষমা চেয়েছেন অশ্বিনের কাছে। এছাড়া অস্ট্রেলিয়া ম্যাচ জিততে না পারার কারণ হিসেবে নিজের অধিনায়কত্ব ব্যর্থতাকেই দায়ী করেছেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনটি সহজ ক্যাচ ছেড়েছেন পেইন।

মঙ্গলবার সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘গতকাল (সোমবার) আমি যেভাবে সবকিছু করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অধিনায়কত্ব খুব একটা ভাল ছিল না। আমি প্রতিপক্ষের ওপর থেকে চাপটা সরে যেতে দিয়েছি।’

ম্যাচের শেষদিন ষষ্ঠ উইকেট জুটিতে ২৫৯ বল খেলে মাত্র ৬২ রান যোগ করেন ভারতের হানুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে জয়ের সমতুল্য ড্র পেয়ে যায় ভারত। এই জুটি গড়ার সময় অশ্বিনের উদ্দেশ্যে অকথ্য ভাষাও ব্যবহার করেছিলেন পেইন। যে কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

নিজের অবস্থান পরিষ্কার করা সংবাদ সম্মেলনে পেইন আরও বলেন, ‘আমি এমন একজন অধিনায়ক, যে খেলাটা উপভোগ করতে চায়। যে হাসিমুখে ম্যাচ খেলতে চায়। এখানে আমি আমার আশা ও দলের মান অনুযায়ী করতে পারিনি। পুরো টেস্ট জুড়েই আমার মনের অবস্থা খুব একটা ভাল ছিল না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

আপডেট টাইম : ০৫:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১