ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কোহলি অধিনায়ক ছিল এবং সবসময়ই থাকবে : রাহানে

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজেয় যাত্রা থামিয়েছে ভারত, ২-১ ব্যবধানে জিতেছে বোর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি। তাও কি না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে। সিরিজে একটি ম্যাচ হেরেছে ভারত, সেই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন কোহলি। পরে পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফিরে যান তিনি।

নিয়মিত অধিনায়কের অবর্তমানে বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি তিন ম্যাচে নেতৃত্ব দেন দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। তার অধীনে প্রথম ম্যাচেই জয় লাভ করে ভারত। পরের ম্যাচটি হয় ড্র। আর সবশেষ ম্যাচ জিতে সিরিজের ট্রফিও নিজেদের করে নেয় সফরকারীরা। একইসঙ্গে অধিনায়ক হিসেবে নিজের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখেন রাহানে।
তবু ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে অধিনায়ক থাকছেন না তিনি। কেননা ছুটি কাটিয়ে দলে ফিরেছেন কোহলি। স্বাভাবিকভাবেই ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। এতে অবশ্য কোনো সমস্যা নেই রাহানের। তিনি বরং কোহলির ডেপুটি হিসেবে নিজের দায়িত্ব পালনের দিকেই বেশি মনোযোগী।

অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর আবার দায়িত্ব হারানোর বিষয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) রাহানে বলেছেন, ‘কোনোকিছুই বদলাচ্ছে না। বিরাট অধিনায়ক ছিল এবং সবসময়ই টেস্ট দলের অধিনায়ক থাকবে। আমি তার ডেপুটি। সে যখন অনুপস্থিত ছিল, তখন আমার দায়িত্ব ছিল দলকে নেতৃত্ব দেয়া এবং ভারতকে যতসম্ভব সাফল্য এনে দেয়া।’

এসময় কোহলির সঙ্গে মধুর সম্পর্কের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি এবং বিরাট একে অপরের দারুণ বন্ধু। সবসময়ই আমাকে সময় দেয় এবং ব্যাটিংয়েরও প্রশংসা করে। আমরা দুজনই ভারতের হয়ে স্মরণীয় কিছু ইনিংস খেলেছি, বিদেশের মাটিতেও। বিরাট চারে এবং আমি পাঁচে নামলে দারুণ জুটি গড়তে পারি।’

রাহানে আরও যোগ করেন, ‘আমরা সবসময় একে অপরের খেলার মান বৃদ্ধিতে সাহায্য করি। আমরা যখন একসঙ্গে উইকেটে থাকি, তখন প্রতিপক্ষের বোলিংয়ের নানান দিক নিয়ে আলোচনা করি। আবার কখনও ঝুঁকিপূর্ণ শটের চেষ্টা করলে একে অপরকে সতর্ক করে দেই আমরা।’
প্রশ্ন রাখা হয়, রাহানের চোখে কোহলি কেমন অধিনায়ক? উত্তরে তিনি বলেন, ‘বিরাট খুবই চতুর অধিনায়ক। সে মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়ে থাকে। যখনই স্পিনাররা আক্রমণে থাকে, সে সবসময় আমার ওপর ভরসা রাখে, অশ্বিন বা জাদেজার বোলিংয়ে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নেয়ার ক্ষেত্রে। বিরাট আমার কাছে অনেক আশা করে। আমি চেষ্টা করি তা পূরণ করতে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কোহলি অধিনায়ক ছিল এবং সবসময়ই থাকবে : রাহানে

আপডেট টাইম : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১