ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সিরিয়ার ভয়াবহ হামলায় নিহত ৬, কুর্দিদের দিকে আঙুল তুরস্কের

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া যখন ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে, তখনই আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩০ জানুয়ারি) আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনো থেমে থেমে সংঘাত হয়। আফরিনে এখনো অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতে তাদের আধিপত্য ধরে রেখেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সিরিয়ার ভয়াবহ হামলায় নিহত ৬, কুর্দিদের দিকে আঙুল তুরস্কের

আপডেট টাইম : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১