ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজধানীতে পিস্তলসহ জেএমবি’র দুই সদস্য গ্রেফতার

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)।

সোমবার (২৯ মার্চ) বিকালে তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৪ টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তেজগাঁও জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজতুরী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির কয়েক জন সদস্য নাশকতা ও সন্ত্রাসী কার্য করার পরিকল্পনার উদ্দেশে সমবেত হয়েছে।

পরে ওই স্থানে অভিযান চালিয়ে দুই জনকে অস্ত্র-গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক পালিয়ে যায়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের টিম জানায় ঢাকা মহানগরীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল, শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর এলাকায় গত বছরের ২০ ডিসেম্বর হতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ টি ডাকাতির ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত ওই ডাকাতির ঘটনায় ডাকাতি করা কিছু স্বর্ণ, টাকা উদ্ধারসহ ১৪ জনকে গ্রেফতার করা হয় এবং ৪ জন আসামি নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত এই দুই জেএমবি’র সদস্য অন্যান্য ডাকাত ও তাদের সংগঠনের সঙ্গে মিলে এসব ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। সেই সঙ্গে তারা কয়েকজন ডাকাতের নামও জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজধানীতে পিস্তলসহ জেএমবি’র দুই সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১