ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

পাঞ্জাবের বিপক্ষে ধোনির ‘অগ্নিপরীক্ষা’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব জয় পেলেও হেরেছে চেন্নাই। তাই এই ম্যাচটি ধোনিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাহেন্দ্র সিংহ ধোনির সামনে চাপমুক্ত হওয়ার অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব আছে দারুণ ছন্দে। লোকেশ রাহুল, গেইল, পুরানের মতো বিধ্বংসী সব ব্যাটসম্যান নিয়ে সাজানো পাঞ্জাবের একাদশ।

ধোনিদের সামনে চ্যালেঞ্জ থাকছে আরও একটি। সেটি হলো ঘরের মাঠে নয় প্রথম রাউন্ডের বেশ কয়েকটি ম্যাচ খেলতে হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। যেখানে চেন্নাইয়ের মাঠের মতো স্পিন সহায়ক হবে না বলেই ধারণা করা হচ্ছে। তাই পেস বোলারদের নিতে হবে বাড়তি প্রেশার।

তবে শুধু চেন্নাই নয়, বোলারদের নিয়ে চাপে আছেন প্রতিপক্ষের অধিনায়ক লোকেশ রাহুলও। প্রথম ম্যাচে হারলেও ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত ধোনির ঘুরে দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, দিপক হোডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জেই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেরিডিথ, মোহাম্মদ শামি ও আর্শদ্বিপ সিং।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকওয়াড/রবিন উথাপ্পা, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, স্যাম কুরান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

পাঞ্জাবের বিপক্ষে ধোনির ‘অগ্নিপরীক্ষা’

আপডেট টাইম : ০৩:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১