ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

মিয়ানমারে খাদ্য সংকটের মুখে ৩৪ লাখ মানুষ: জাতিসংঘ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও দেশটিতে চলমান বিক্ষোভের পরিস্থিতিতে গভীরতর আর্থিক সংকটে খাদ্য নিরাপত্তাহীনতা দ্রুত গতিতে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে বলেছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশটির লাখ লাখ নাগরিক অনাহারে পড়বে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়,  জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক গবেষণায় দেখা গেছে, অসংখ্য মানুষ চাকরি হারানো, খাবারের দাম বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থায় অস্থিতিশীলতা ইত্যাদি কারণে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশটির ৩৪ লাখ নাগরিককে খাদ্য জোগাড় করতে সংগ্রাম করতে হবে।

ডব্লিউএফপির মিয়ানমারের আবাসিক প্রতিনিধি স্টেফেন অ্যানডারসন বলেন, ‘চাকরি হারানো দরিদ্র মানুষের সংখ্যা অনেক আর তাদের খাবার কেনার সামর্থ্য নেই। খাদ্য নিরাপত্তার উদ্বেগজনক অবনতি রোধ করতে ও দুর্ভোগের আশু উপশমে এখন একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

সংস্থাটি জানায়, ফেব্রুয়ারির শেষ থেকে চলতি মাস পর্যন্ত চালের মূল্য পাঁচ শতাংশ ও ভোজ্যতেলের মূল্য ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে দেশটির বহু পরিবার পুষ্টিকর খাবার কিনতে পারছে না। এমন পরিস্থিতিতে সংস্থাটি তার কার্যক্রম তিনগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ জন্য ডব্লিউএফপি ইতোমধ্যে ১০ কোটি ৬০ লাখ ডলারের তহবিলের আবেদন জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে নাগরিক বিক্ষোভে এ পর্যন্ত ৭৩৮ জনের বেশি মানুষ নিরাপত্তা বাহিনীগুলোর গুলিতে নিহত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

মিয়ানমারে খাদ্য সংকটের মুখে ৩৪ লাখ মানুষ: জাতিসংঘ

আপডেট টাইম : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১