ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজা-রানির নামাজ আদায়

ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতার শিকার ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সালাতুল হাজতের নামাজ আদায় করেছেন মালয়েশিয়ার রাজা-রানি।

সোমবার বাদ মাগরিব দেশটির রাজ দরবার মসজিদে বিশেষ এ নামাজ আদায় করেন মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজা পারমাইসুড়ি আগং টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ।

রাজ দরবার ইস্তানা নেগারার সহকারী ধর্মীয় কর্মকর্তা মোহাম্মদ জুহাইরি মোহাম্মদ ইয়তিমের পরিচালনায় শুরু হওয়া প্রার্থনায় সেখানে রাজ পরিবারের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এ নামাজ আদায় করা হয়।

এছাড়া মাগরিবের নামাজের পর দেশটির জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ প্রতিটি মসজিদ ও সুরাউতে সলাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া হয়।

মালয়েশিয়ার রাজার নির্দেশে ইস্তানা নেগারা রোববার এক বিবৃতিতে মালয়েশিয়ানদের একটি স্বাধীন, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের আকাঙ্ক্ষা অর্জনের জন্য ফিলিস্তিনের সঙ্গে সর্বদা সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলির হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন রাজা। একই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজা-রানির নামাজ আদায়

আপডেট টাইম : ০৮:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১