ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

গুজরাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্বল হলো ‘টাউকটে’

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে অবশেষে দুর্বল হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাউকটে’। এর প্রভাবে বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি উপড়ে গেছে গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে গুজরাট উপকূলে আঘাত হানা শুরু করে ‘টাউকটে’। গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ের এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯০ কিলোমিটার। ঝড়টি প্রায় তিন ঘণ্টা গুজরাটের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে দুর্বল হতে থাকে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাউকটে আছড়ে পড়ার পরপরই গুজরাট উপকূল অঞ্চলে শুরু হয় ভারী বৃষ্টি। ভূমিধ্বসও হয়। পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের পোরবন্দর ও আশপাশের জেলার প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িক কার্যক্রম বন্ধ থাকা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ফের চালু হয়েছে। সোমবার বেলা ১১টায় বন্ধ হওয়া কার্যক্রম রাত ১০টা নাগাদ চালু হয়। এ সময়ে বিমানবন্দরে অন্তত ৫৫টি ফ্লাইটের বহির্গমন ও অবতরণ বাতিল করা হয়।

একই কারণে কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ শুরু হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, রাজ্যে এই ঝড়ের তাণ্ডবে অন্তত ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্ট সরকারি দফতরকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

গুজরাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে দুর্বল হলো ‘টাউকটে’

আপডেট টাইম : ০৯:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১