ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে আরও ৮২৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, আজ বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৪৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ১৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৫৮৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২ লাখ ৭৯ হাজার ১৬৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৮০০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ১৩৪ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪ হাজার ৮৯৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৮৪৭ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটির বেশি মানুষ। মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৩১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বে করোনায় একদিনে আরও ৮২৪০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৩১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১