ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

অনেক সময় শিশুদের বিপদের কারণ হতে পারে বেলুন

লাইফস্টাইল ডেস্ক : জন্মদিন বা ঘরোয়া পার্টিতে শিশুদের আনন্দ দিতে নানা রঙের বেলুন থাকবে না, তা চিন্তাই করা যায় না। তবে অনেকে বেলুন শুধু ফুলিয়েই নয়, বরং বেলুন ফাটিয়েও শিশুদের আনন্দ দিয়ে থাকেন। এছাড়া মুখ দিয়ে বেলুন অতিরিক্ত ফুলানোর সময় তা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটে।

তবে গবেষকরা ফেলুন ফাটানোকে বিপজ্জনক হিসেবে অভিহিত করেছেন। কেননা বেলুন ফাটার শব্দে শিশুর শ্রবণশক্তি আজীবনের জন্য নষ্ট হতে পারে। কানাডার অডিওলজিস্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

২০১৭ সালে ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষকরা একটি বেলুন ফাটালে যে শব্দদূষণ হয় তার মাত্রা নির্ণয় করেন। তারা তিন পদ্ধতিতে বেলুনগুলো ফাটান- পিনের সাহায্যে, হাত দিয়ে চাপ প্রয়োগ করে এবং মুখ দিয়ে ততক্ষণ পর্যন্ত বেলুন ফুলিয়ে, যতক্ষণ না পর্যন্ত বেলুনটি বিস্ফোরিত হয়।

গবেষকরা দেখেছেন, মুখ দিয়ে বেলুন ফোলানোর সময় তা বিস্ফোরিত হলে সর্বোচ্চ শব্দ হয়। এ সময় ১৬৮ ডেসিবল পর্যন্ত শব্দ তৈরি হতে পারে। যা একটি শর্টগান এর শব্দের চেয়ে বেশি এবং ৩৫৭ ম্যাগনাম রিভলবার এর সমতুল্য। এই মাত্রার শব্দ একজন প্রাপ্ত বয়স্কের জন্যও অনিরাপদ। অন্য দুই পদ্ধতিতে বেলুন ফাটলে কিছুটা কম শব্দ উৎপন্ন করে কিন্তু তারপরও তা বিবেচ্য বিষয়।

গবেষকদের মতে, বেলুন ফাটানোর বিকট আওয়াজ কানের ভেতরের লোমগুলো ধ্বংস করে দিতে পারে, যা পরবর্তীতে আর গজায় না, তাই এটি স্থায়ীভাবে শ্রবণশক্তি নষ্ট করে বধির করে দিতে পারে।

গবেষণাপত্রটির সহ-লেখক বিল হডগেটস বলেন, ‘যেসব কারণে মানুষের শ্রবণশক্তি নষ্ট হয়, সেসব বিষয়ে আমরা সতর্ক করতে চাইছি। কারণ শ্রবণশক্তি যদি একবার নষ্ট হয় তাহলে কোনো হিয়ারিং এইড দিয়েই তা স্বাভাবিকের মতো করা সম্ভব নয়। আমরা বাচ্চাদের বেলুন নিয়ে খেলতে বা আনন্দ করতে নিষেধ করছি না। তবে বেলুন ফাটাতে নিষেধ করছি। যেকোনো পিলে চমকানো আচমকা আওয়াজ শ্রবণশক্তির ওপর দীর্ঘকালীন প্রভাব ফেলতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

অনেক সময় শিশুদের বিপদের কারণ হতে পারে বেলুন

আপডেট টাইম : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১