ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৩৮৯জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে আরও সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২৭ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৮৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৫৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৭৪৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ২৮৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৯ হাজার ৩৪৩ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৯০৬ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ২৭২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৫৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৩২০ জন। মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৭৮০ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৩৩৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৩৮৯জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১