ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মারা গেছেন জ্যেষ্ঠ প্রসিকিউটর জেয়াদ আল মালুম

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (২৭ জুন) রাত ১২টার দিকে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়লে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও জটিলতা ধরা পড়ে। সেখান তার শারীরিক অবস্থান অবনতি হলে ২ জুন তাকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়।

সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে সিপিবি’র একটি সূত্র জানিয়েছে, প্রয়াত প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ২৭ জুন বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে নেয়া হবে। এরপর সাড়ে ১২টায় তার দীর্ঘদিনের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয় চত্বরে নেয়া হবে। সেখান থেকে বেলা দেড়টায় তার মরদেহ হাইকোর্টে নেয়া হবে। সেখানে তার জানাযা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

এদিকে জেয়াদ আল মালুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহসহ বিভিন্নস্তরের মানুষেরা।

২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার বিচারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন জেয়াদ আল মালুম ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

টাঙ্গাইল সদরের করোটিয়ায় জন্মগ্রহণকারী এই আইনজীবী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি পদে ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মারা গেছেন জ্যেষ্ঠ প্রসিকিউটর জেয়াদ আল মালুম

আপডেট টাইম : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১