ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এই বর্ষায় মজাদার কাঁঠাল বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক : কাঁচা কাঁঠাল দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা যায়। তেমনই এক মুখরোচক খাবার হলো কাঁঠাল বিরিয়ানি। অনেকেই ভেবে নিশ্চয়ই অবাক হবেন, কাঁঠাল দিয়ে আবার বিরিয়ানিও রান্না করা যায়! একবার খেলে মুখে লেগে থাকবে এই কাঁঠাল বিরিয়ানির স্বাদ।

কাঁচা কাঁঠাল দিয়েই সাধারণত এই বিরিয়ানি রান্না করা হয়ে থাকে। খুবই সহজ আর কম সময়ে বর্ষার দিনে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু বিরিয়ানি। কাঁচা কাঁঠালের তরকারি নিশ্চয়ই খেয়ে থাকবেন, এবার না হয় স্বাদ পাল্টে চেঁখে দেখুন কাঁঠাল বিরিয়ানির। তাহলে আর দেরি কেন, জেনে নিন মজাদার কাঁঠাল বিরিয়ানির রেসিপি-

উপকরণ : ১. পোলাও চাল ৩ কাপ
২. কাঁচা কাঁঠাল ২ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ চা চামচ
৬. জিরা গুঁড়ো ১ চা চামচ
৭. ধনে গুঁড়ো ১ চা চামচ
৮. বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ
৯. হলুদগুঁড়া ১ চা-চামচ
১০. মরিচ গুঁড়া ১ চা-চামচ
১১. লবণ স্বাদমতো
১২. তেল আধা কাপ
১৩. এলাচি
১৪. দারুচিনি ও তেজপাতা কয়েকটা
১৫. কাঁচা মরিচ ৮-২০টি
১৬. বেসন ১ টেবিল চামচ ও
১৭. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি : প্রথমে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কাঁচা কাঁঠালের খোসা ফেলে টুকরা করে নিন। কাঁঠালের টুকরোগুলো সামান্য হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, আদা ও রসুন বাটা, লবণ ও বেসন মিশিয়ে ভালো করে মেখে আধা ঘণ্টা রেখে দিন মেরিনেশনের জন্য।

এবার প্যানে হালকা তেল গরম করে কাঁঠালের টুকরাগুলোর দুই পাশ হালকা ভেজে নিন। এরপর আরও একটু তেল গরম করে পেঁয়াজ ভেজে অর্ধেক তেল ও অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রাখুন। এদিকে গরম মসলা ও বাটা মসলা প্যানে দিয়ে ভাজতে থাকুন।

গুঁড়ো মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। কিছুক্ষণ পর ভাজা কাঁঠাল ও ১ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে কাঁঠালের টুকরোগুলো তুলে নিন। পেঁয়াজ ভাজার বাকি তেল ঢেলে দিন।

এবার পোলাও চাল ওই তেলে কয়েক মিনিট ভাজুন। এরপর ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন। পানি অর্ধেক শুকিয়ে এলে কাঁঠালের টুকরো, কাঁচা মরিচ ৮-১০টি ও স্বাদ বুঝে লবণ দিয়ে নেড়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখুন।

চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে উপড়ে ১ টেবিল চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আরও কয়েক মিনিট মৃদু আঁচে দমে রাখুন। এরপর চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিরিয়ানি। পরিবেশন করে পরিবারসহ বর্ষামুখোর দিনে উপভোগ করুন মজাদার কাঁঠাল বিরিয়ানির স্বাদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এই বর্ষায় মজাদার কাঁঠাল বিরিয়ানি

আপডেট টাইম : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১