ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক : নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার (৩০ জুন ) নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেনাবাহিনী প্রধান নৌ সদর দফতরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন।

আজ বুধবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ জুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নৌবাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১