ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

বিশ্বে করোনায় একদিনে আরও ৮২৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৮০ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩২ হাজার ৬১৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ১৬১ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

বিশ্বে করোনায় একদিনে আরও ৮২৮০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১