ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় শুক্রবার দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি হয়েছে। নতুন করে ২৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ সংক্রমণ ২১ হাজার ৯৮০ কেও ছাড়িয়ে গেছে।

দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস থেকে বলা হয়েছে, নতুন করে এক দিনে ২৪ হাজার ২৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৮২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩০৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩২ জনে।

করোনার ডেল্টা ধরনের কারণে এখানে সম্প্রতি সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট রামাফোসা গত সপ্তাহে আরো ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করে। অ্যালকোহলে নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, খাবারের দোকান ও সব ধরনের সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না বলে বিধি নিষেধে উল্লেখ করা হয়েছে।

দেশটিতে ফেব্রুয়ারিতে টিকা দেয়ার কাজ শুরু হলেও গতি খুব ধীর। মোট জনসংখ্যা ৫ কোটি ৯০ লাখের মধ্যে কেবল ৩২ লাখ লোককে এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে।
সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ

আপডেট টাইম : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১