ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

সাবেক লঙ্কান অ্যানালিস্ট ক্রিকেট থেকে ৭ বছর নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক : আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সাত বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট সনাথ জয়াসুন্দারা।

আজ সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, তার বিরুদ্ধে দুটি ধারা ভঙ্গের প্রমাণ পেয়েছে আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। ২.১.৩ ও ২.৪.৭ ধারা ভেঙেছেন জয়াসুন্দারা। ২০১৯ সালের ১১ মে থেকে প্রাথমিকভাবে নিষিদ্ধ তিনি, ওই সময় থেকে এই শাস্তি কার্যকর হবে।

প্রথম ধারা অনুযায়ী জয়াসুন্দারার অপরাধ, আন্তর্জাতিক ম্যাচের ফলাফলে প্রভাব রাখার জন্য তিনি শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীকে ঘুষ বা উপহার প্রস্তাব করেছিলেন। অন্য ধারা অনুযায়ী তিনি দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্ত কাজে ব্যাঘাত ঘটান বা বিলম্বিত করেছেন।

আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘জয়াসুন্দারার একজন মন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টা গুরুতর অপরাধ। এছাড়া তার অপরাধ লুকানোর চেষ্টা খুবই হতাশাব্যঞ্জক। আমাদের খেলায় কোনও ধরনের দুর্নীতি সহ্য করবো না আমরা এবং আমার দল এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিরলস কাজ করে যাবে। কেউ যেন ভুল পথে পা না বাড়ায়, তাদের জন্য দৃষ্টান্তস্বরূপ এই শাস্তি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

সাবেক লঙ্কান অ্যানালিস্ট ক্রিকেট থেকে ৭ বছর নিষিদ্ধ

আপডেট টাইম : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১