ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামীকাল রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)। শুক্রবার সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

গালফ নিউজ জানায়, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা উদযাপিত হয়।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা

আপডেট টাইম : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১