ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনায় একদিনে মৃত্যু-শনাক্ত কমেছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এই সময়ে দেশটিতে ৪১ হাজার ৫০৬ জনের শনাক্ত হয়েছে। আর করোনায় কেড়ে নিয়েছে আরও ৮৯৫ জনের প্রাণ। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭৬৬ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের।

আজ রোববার (১১ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৪০ জনের। দেশে মোট সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ২ দশমিক ২৫ শতাংশ।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লাখ ৪৩ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৪৭০ জনের। দেশটিতে একদিনে টিকা দেয়া হয়েছে ৩৭ লাখ ২৩ হাজার ৩৬৭ জনকে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৭ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৫৮৬ জনকে টিকা দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনায় একদিনে মৃত্যু-শনাক্ত কমেছে ভারতে

আপডেট টাইম : ০১:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১