ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নতুন অধিনায়কের প্রথম ম্যাচেই উড়ল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নেমে উত্তর বারিধারাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদাকালো ক্লাবটি।

আজ শনিবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানকে নেতৃত্ব দেন সুলেমান দিয়াবাতে। নিয়মিত অধিনায়ক উরু নাগাতা জাপান চলে যাওয়ায় নেতৃত্বে আসে পরিবর্তন।

বারিধারাকে হারানোর পর ১৮ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে মোহামেডান। আর এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে বারিধারার অবস্থান নবম স্থানে।

১৯ মিনিটে মোহামেডানের হয়ে প্রথম গোল করেন আমির হাকিম বাপ্পি। ২৪ মিনিটে সমতা আনেন বারিধারার অধিনায়ক সুমন রেজা। এরপর শুদু মোহামেডানের এগিয়ে যাওয়ার গল্প। ৩৭ মিনিটে হেড থেকে গোল দেন অধিনায়ক সুলেমান নিজেই। প্রথমার্ধের শেষ মূহুর্তে বারিধারার জালে আবার বল জড়ান মোহামেডানের অনিক হোসেন।

৩-১ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর গোল শোধে মরিয়া বারিধারা পেনাল্টি থেকেও গোল দিতে পারেনি। ৭৩ মিনিটে বারিধারার ডিফেন্ডার ফজিলভ পেনাল্টি থেকে গোল দিতে ব্যর্থ হন। এর ৮ মিনিট না যেতেই হালি পূর্ণ করে মোহামেডান। এবার গোল দেন ইয়াসান আওয়াচিং। শেষ পর্যন্ত ৪-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নতুন অধিনায়কের প্রথম ম্যাচেই উড়ল মোহামেডান

আপডেট টাইম : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১