ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পেদ্রো কাস্তিলিও হলেন পেরুর নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলিও জয়ী হয়েছেন। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানা যায় এ তথ্য। ভোটে তুমুল লড়াইয়ে জেতার কয়েক সপ্তাহ পর তার জয়ী হওয়ার এই ঘোষণা এলো।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন কাস্তিলিওর নির্বাচনী প্রতিপক্ষ ডানপন্থী কিকো ফুজিমোরি। অবশেষে ভোট বিশ্লেষণ করে সোমবার রাতে ফলাফল ঘোষণা করে দেশটির ন্যাশনাল ইলেকশনস জুরি (জেএনই)।

৫১ বছর বয়সী কাস্তিলিও প্রাক্তন স্কুল শিক্ষক ও ইউনিয়ন নেতা ছিলেন। নির্বাচনের তিনি জয়ের জন্য ৫০ ভাগ ভোট নিশ্চিত করেন।
পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। আগামী ২৮ জুলাই শপথ নেবেন কাস্তিলিও।

ইলেকশন জুরি ফলাফল ঘোষণার পর রাজধানী লিমায় বক্তব্য রাখেন কাস্তিলিও। তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাইরে যেকোনো কিছুকে প্রত্যাখ্যান করবো। তিনি আরও বলেন, পুরো দেশকে একত্রিত করতে আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

রাজনীতিতে কাস্তিলিও নতুন মুখ। ফ্রি পেরু পার্টির হয়ে জয়ী হলেন তিনি। অপরদিকে, কিকো রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন ঝানু রাজনীতিক। তার বাবা আলবার্তো ফুজিমোরি পেরুর সাবেক প্রেসিডেন্ট। দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবার্তো ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এবার এমন জাদরেল নেতার বিরুদ্ধে জয়ী হয়ে ক্ষমতায় বসতে যাচ্ছেন কাস্তিলিও। দেশটির সাধারণ মানুষের প্রত্যাশা কাস্তিলিও দুর্নীতি আর দারিদ্র্য নিরসন করবেন। সমৃদ্ধ করবেন দেশটির অর্থনীতিকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পেদ্রো কাস্তিলিও হলেন পেরুর নতুন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১০:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১