ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতে একদিনে সংক্রমণ আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ একদিনে আরও বেড়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন, সে হিসাবে আক্রান্তের হার ৪০ শতাংশ বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ বুধবার এক পরিসংখ্যানে জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। কিন্তু গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল পাঁচশোর কাছাকাছি। গত দুই দিন তা ৫০০-র নিচে নেমেছিল।

যে মহারাষ্ট্রে গত এক সপ্তাহে দৈনিক মৃত্যু ছিল ১৫০-র কাছাকাছি, সেখানেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু দেখানো হয়েছে ৩ হাজার ৬৫৬। তবে বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ৫০-এর কম রয়েছে বলে জানা গেছে।

করোনা শনাক্তের তালিকায় এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও ভারতে করোনাভাইরাসে মঙ্গলবার, গত ১২৫ দিনের মধ্যে দৈনিক সর্বনিম্ন সংক্রমণ ছিল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর প্রাণঘাতী এ ভাইরাসটি ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর একে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ঠেকাতে বিভিন্ন দেশে চলছে টিকা কার্যক্রম। তবে নতুন করে আতঙ্ক এখন ভারতের ডেল্টা ধরন। বেশ কয়েকটি দেশে এখন এই ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতে একদিনে সংক্রমণ আরও বেড়েছে

আপডেট টাইম : ০৮:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১