ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের তরুণনির্ভর টি-টোয়েন্টি দল

ক্রীড়া ডেস্ক : টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার হারারেতে শুরু হতে যাওয়া এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। তরুণদের প্রাধান্য দিয়ে ঘোষিত এই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই টেস্ট ও ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর।

এক বিবৃতিতে বুধবার জেডসি জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সামনে জিম্বাবুয়ে যাবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে, ১ আগস্ট থেকে শুরু হবে সে দুই সফর। ওই দুই সিরিজের জন্য টেলকে বিশ্রামে রেখেছে জিম্বাবুয়ে।

টেস্ট ও ওয়ানডের পর এবারের টি-টুয়েন্টি সিরিজেও অংশ নিতে পারবেন না দুই তারকা ক্রিকেটার শন উইলিয়াম ও ক্রেইগ অভিন্ন। এদিকে আসন্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরকে সামনে রেখে বিশ্রামে যাওয়া টেলরের স্থানে টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।

আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হবে ম্যাচগুলো।

টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড : রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিশানে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা ও ডোনাল্ড টিরিপানো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধি.), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের তরুণনির্ভর টি-টোয়েন্টি দল

আপডেট টাইম : ১০:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১