ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুখবর ওয়েস্টন্ডিজে, স্বস্তি বাংলাদেশেইও

ক্রীড়া ডেস্ক : করোনা আক্রান্ত হওয়ার খবরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্থগিত করা হয় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। তবে স্থানীয় সময় শুক্রবার স্বস্তির খবর পেয়েছে উভয় দল। করোনা টেস্টে অস্ট্রেলিয়া ও উইন্ডিজ দলের কেউ পজিটিভ হয়নি।

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে খবর আসে উইন্ডিজ দলের একজন স্টাফ করোনায় আক্রান্ত। এই খবরে টস হওয়ার পরেও দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়। উভয় দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান। এরপর ফিরে যান হোটেলে। স্টাফের করোনা আক্রান্ত হওয়ার খবরে অস্ট্রেলিয়া দলের ওয়ানডে সিরিজ ও সফর নিয়ে শঙ্কা দেখা দেয়।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দলের খেলোয়াড়দের করোনা টেস্ট করা হয়। এই টেস্টের নেগেটিভ ফল স্বস্তি দিচ্ছে সফরকারীদের।

এ বিষয়ে এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আনন্দের সঙ্গে জানাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫২ জনের করোনা টেস্ট করা হয় এবং সকলেই নেগেটিভ হয়েছেন।

এখন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া, বার্বাডোজ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে। এই আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটির ভাগ্য।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি আজ শনিবার খেলার কথা রয়েছে। এই ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা ছিল। যা ২০১৭ সালের পর অজিদের প্রথম বাংলাদেশ সফর।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর মিরপুর শের-ই-বাংলায় ৩ থেকে ৯ আগস্টের মধ্যে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলবে সফরকারীরা।

তথ্যসূত্র: দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান ও ক্রিকইনফো

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সুখবর ওয়েস্টন্ডিজে, স্বস্তি বাংলাদেশেইও

আপডেট টাইম : ১২:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১