ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে র‌্যাবের‌ সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পারভেজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত পারভেজ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর এলাকার মো. কালু শেখের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের ভাষ্য মতে, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সাতচুঙ্গী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গতরাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুলিবিদ্ধ পারভেজকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা উদ্ধার করেছে বলে দাবি করেন ওসি। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়

গাজীপুরে র‌্যাবের‌ সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট টাইম : ০৪:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১