ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারা গেছেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক : দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন জ্যেষ্ঠ এ সাংবাদিক।

সাংবাদিক জাহিদুজ্জমান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবীণ এ সাংবাদিকের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিনের সহকর্মী জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। জীবনের দীর্ঘ সময় তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানানো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

মারা গেছেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক

আপডেট টাইম : ০৮:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১