ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কোরিয়া প্রবাসীর আকস্মিক মৃত্যু

প্রবাস ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় নাজমুল হাসান (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বুধবার তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

নাজমুল কোরিয়ার ছাং উওন শহরের ওরিম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করতেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নেত্রাবতী গ্রামে।

দক্ষিণ কোরিয়ায় সিউলের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল হাসানের মৃত্যুর প্রকৃত কারণ জানা এবং মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাস চেষ্টা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের ফলে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নাজমুল হাসান প্রথমে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন। সেখান থেকে উন্নত জীবনের আশায় দক্ষিণ কোরিয়াতে পাড়ি জমান। মৃত্যুর কিছুদিন আগে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। রাতে ঘুমানোর পরে সকালে আর ঘুম থেকে উঠতে পারেননি তিনি।

বিগত বছরগুলোতে অনেক প্রবাসী বাংলাদেশি অকালে মৃত্যুবরণ করেছেন দেশটিতে। কেউ স্ট্রোক, হার্ট অ্যাটাকে, কেউবা দুর্ঘটনায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠতে না পারার ঘটনাই বেশি। এমন অবস্থায় কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটাই প্রশ্ন কেন এমন হচ্ছে? এর মধ্যে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে দূতাবাসসহ বাংলাদেশের সংগঠনগুলো বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং লাইভ অনুষ্ঠানের আয়োজন করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কোরিয়া প্রবাসীর আকস্মিক মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১