ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে কাজ করবে বিডি প্রেস ক্লাব

প্রবাস ডেস্ক : প্রবাসীদের ভালোলাগা আর ভালোবাসার প্রত্যয় নিয়ে সফলতার সঙ্গে পঞ্চম বছরে পা রাখলো বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাংবাদিক সংগঠনটির নেতারা।

প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক, জহিরুল ইসলামের উপস্থাপনায় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান অতি গুরুত্বপূর্ণ। প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন অবিরাম গতিতে।

প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন। প্রবাসী হওয়া সত্ত্বেও তাদের সেই সৃজনশীল চর্চায় একটুও ব্যত্যয় ঘটেনি। বরং তারা এ চর্চাকে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন প্রতিনিয়ত।

সাংবাদিক নেতারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণে তথ্যগত প্রতিবেদন বেশি বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহ্বানও জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন- ডি আর ইউ এর সাবেক সভাপতি ও দি ডেইলি ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, মাইগ্রেশন প্রধান, ব্র্যাক শরিফুল হাসান, দৈনিক সমকাল (অনলাইন) বার্তা সম্পাদক গৌতম মন্ডল, বাংলাভিশনের অভিবাসন বিষয়ক সিনিয়র সাংবাদিক মিরাজ হোসেন গাজী, ডেইলী স্টারের কূটনৈতিক সাংবাদিক পরিমল পালমা।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সহ-সভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধক্ষ মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক অরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবীর উদ্দিন, সদস্য সৌরভ, মেহেদী হাসানসহ অন্যান্যরা যুক্ত ছিলেন।

আলোচনা সভায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে যেসব রেমিট্যান্সযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত এবং এখনও যারা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের সুস্থতা কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে কাজ করবে বিডি প্রেস ক্লাব

আপডেট টাইম : ০৮:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১