ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝড়ে স্পিডবোট উল্টে শিশুসহ নিহত ২

কালবৈশাখি ঝড়ে চট্টগ্রামের সন্দ্বীপে স্পিডবোট উল্টে শিশুসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপ চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তার নাম আনিকা (১৪)। তার বাড়ি সন্দীপের মগধরা এলাকায়।

জানা যায়, স্পিডবোটে ২০ যাত্রী ছিলেন। সকালে হঠাৎ করেই কালবৈশাখি ঝড় শুরু হয়; এর সঙ্গে ছিল তীব্র বাতাস। ঝড়ে সন্দ্বীপের কূলে গুপ্তছড়াঘাট থেকে কুমিরাঘাটে যাওয়ার সময় হঠাৎ করেই স্পিডবোটটি ডুবে গেছে। এ সময় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ২-৩ জন নিখোঁজ রয়েছেন।

কুমিরা নৌপুলিশের ইনচার্জ একরামুল্লাহ বলেন, এ ঘটনায় নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্দ্বীপ হাসপাতালে নেওয়ার পর আরও একটি কন্যাশিশুর মৃত্যু হয়।

নিহত আনিকার স্বজন জানান, সন্দ্বীপ থেকে কুমিরাঘাটের দিকে যাওয়া জন্য স্পিডবোটে উঠেছিলেন তারা। এ দুর্ঘটনায় আনিকার লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ বলে জানান তিনি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জাহিদ জানান, কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ঝড়ে স্পিডবোট উল্টে শিশুসহ নিহত ২

আপডেট টাইম : ০১:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২