ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

রাজধানীর মোহাম্মদপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ৪ চিকিৎসক আটক

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় আতিকা (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হাসপাতালের মালিক নূর নবী পলাতক থাকলেও বুধবার সকালে চার চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- অ্যানেস্থেসিওলজিস্ট ডা. দেওয়ান মো. আনিসুর রহমান, ডা. এ কে এম নিজামুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মারুফ ও মুক্তা।

নিহত শিশুর বাবা আজিম সাংবাদিকদের বলেন, রমজান মাসের প্রথম দিনে দোলনা থেকে পড়ে গিয়ে ঊরুর হাড় ভেঙে যায় আতিকার। এরপর আমরা বিভিন্ন কবিরাজি চিকিৎসা করি। কিন্তু তাতে আমার মেয়ে ভালো না হওয়ায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে দালাল শাহজাহান ও সাব্বিরের মাধ্যমে মঙ্গলবার মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়।

তিনি বলেন, হাসপাতালের মালিক নুর নবীর সাথে বসে অপারেশনের বিষয়ে কথা বলি। হাড় জোড়া লাগানোর জন্য ওই দিন রাতেই অপারেশন করা হয়। অপারেশন করার পর আমার মেয়ের আর জ্ঞান ফেরেনি। কিন্তু তারা আমাদের বিষয়টি জানায়নি। এরপর আমার স্ত্রী বুধবার সকালে দেখে আতিকার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এরপর থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে আসে। এসে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মুজিব পাটোয়ারী বলেন, আমরা খবর পেয়ে মক্কা মদিনা জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাই এবং শিশুটির মা-বাবাকে থানায় নিয়ে আসি বিষয়টি জানার জন্য। শিশুটির বাবা-মা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, এর আগে মক্কা-মদিনা জেনারেল হাসপাতাল সিলগালা করেছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপকর্মের জন্য মালিক নুর নবীকে কয়েকবার সাজাও দেওয়া হয়। জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপকর্ম চালান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ৪ চিকিৎসক আটক

আপডেট টাইম : ০৮:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২