ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জিন তাড়ানোর নামে দশম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: মুয়াজ্জিন গ্রেফতার

জিন তাড়ানোর কথা বলে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২ জুন) রাতে নগরীর সদরঘাট থানা এলাকায় আক্রান্ত মেয়েটির বাসায় এ ঘটনা ঘটেছে। ১৬ বছর বয়সী ওই কিশোরী নগরীর একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গ্রেফতার আশিকুল ইসলাম (৩৪) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরলবাজার গ্রামের হাবীবুল আলমের ছেলে। নগরীর সদরঘাট থানার দারোগাহাট এলাকায় হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘মেয়েটি শারীরিক নানা জটিলতায় ভুগছে। তিনমাস ধরে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার পর একজনের পরামর্শে তার পরিবার মুয়াজ্জিন আশিকুলের শরণাপন্ন হয়। আশিকুল জানায়, তাকে জিনে ধরেছে, জিন তাড়াতে হবে নইলে তিনদিনের মধ্যে মারা যাবে। সরল বিশ্বাসে মেয়েটির পরিবার রাজি হয়। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাসায় যায় আশিকুল। মেয়েটিকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে কথিত জিন তাড়ানোর আয়োজন করেন তিনি। কিছুক্ষণ পর মেয়েটি চিৎকার দিয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে।’

‘মেয়েটি তখন জানায় যে, আশিকুল তাকে রুমের মধ্যে শ্লীলতাহানির চেষ্টা করেছে। পরিবারের সদস্যরা আশিকুলকে ওই কক্ষেই আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়। খবর পেয়ে আমাদের টিম দ্রুত গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

এ ঘটনায় আক্রান্ত মেয়েটির বাবা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেছেন বলে এডিসি নোবেল চাকমা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জিন তাড়ানোর নামে দশম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: মুয়াজ্জিন গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২