ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজালালে সোনাসহ নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনা মোর্শেদা বেগম নামে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শনিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোসা. মাসুমা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে এমন তথ্য পায় শুল্ক গোয়েন্দা। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নজরদারিতে রাখা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে মোর্শেদা বেগম নামের যাত্রীকে সন্দেহ হয়। পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে নারী অফিসারদের মাধ্যমে তার শরীর তল্লাশি করা হয় এবং কালো টেপে মোড়ানো নয়টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। সোনার বারগুলোর মোট ওজন এক হাজার ৪৪ গ্রাম। যার বাজারমূল্য ৭৩ লাখ ৮ হাজার টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

শাহজালালে সোনাসহ নারী আটক

আপডেট টাইম : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২