ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

উখিয়ায় ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মাদক ব্যবসায়ী বাবু ভাই গ্রুপের প্রধান লুঙ্গি বাবুইয়া ও তার চার সহযোগীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৮০ লাখ টাকা। শনিবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শহীদুল ইসলাম বাবু (২০), মানিক (২৬), শাহ আলম (৪৪), জোবায়ের (২০) ও মোহাম্মদ শাহ (২১)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। এসব মাদক তারা মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করতেন। তারা নাফ নদীতে মাছ ধরার কথা বলে বিশেষ কায়দায় ইয়াবার চালান স্থানীয় কিশোর এবং রোহিঙ্গাদের ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। পাচারের জন্য তারা সবসময়ই শিশু-কিশোরদের ব্যবহার করতেন। বাবুইয়া গ্রুপ মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের অন্যতম বড় সিন্ডিকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

উখিয়ায় ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

আপডেট টাইম : ১০:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২