ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাকচাপায় প্রাণ গেল সাংবাদিকের

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় আহত সাংবাদিক মাহমুদুল হাসান রুবেল মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।

৩৫ বছর বয়সী মাহমুদুল ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকার মো. নূর হোসেনের ছেলে। তিনি দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মাহমুদুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়। তবে আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ট্রাকচাপায় প্রাণ গেল সাংবাদিকের

আপডেট টাইম : ০৪:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২