ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

টাঙ্গাইলের যমুনা নদীতে কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার ১২টি উপজেলার নিম্নাঞ্চলে হু-হু করে প্রবেশ করতে শুরু করেছে বন্যার পানি। পানির তীব্র স্রোতে আঞ্চলিক ছোট-বড় রাস্তা-ঘাট ভাঙতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ।

শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বৃদ্ধি পাচ্ছে যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি।

এর আগে শুক্রবার ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়তে শুরু করেছে যমুনাসহ সকল আঞ্চলিক নদ-নদীর পানি। যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

আপডেট টাইম : ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২