ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সকাল ১১টায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলনে করবেন। গত সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস উইং জানায়, এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে আগত অতিথিদের বাধ্যতামূলকভাবে কোভিড নেগেটিভ সনদসহ থাকার অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ সম্মেলনে ওঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি।

এরপর অন্য প্রান্তেও নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সকাল ১১টায়

আপডেট টাইম : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২