ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পদ্মাসেতুর প্রথম ‘লেডি বাইকার রুবায়েত রুবা’

যান চলাচলের জন্য পদ্মাসেতুর দ্বার খুলে দেওয়ার পর যেন সেতু পাড়ি দেওয়ার উৎসবে মেতেছে সবাই। প্রথম নারী মোটরসাইকেলচালক হিসেবে পদ্মাসেতু পাড়ি দিলেন রুবায়েত রুবা নামে এক নারী।

রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে এসে রোববার সকালে সেতুতে উঠেন। সে হিসেবে রুবায়েতই পদ্মাসেতুর প্রথম লেডি বাইকার।

রোববার সকাল ৯টায় দেখা হয় তার সঙ্গে। পেশায় ইউটিউবার রুবায়েত রুবা জানান তার উচ্ছ্বাসের কথা।

তিনি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো না। সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। যদিও আমার বাড়ি ঢাকায়, কিন্তু এই সেতু নদীর ওইপারের মানুষের জন্য বড় পাওয়া।

সঠিক ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে রুবায়েত আহ্বান জানিয়ে বলেন, সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করবো।

বহুল প্রতীক্ষার পর স্বপ্নের সেতু দিয়ে নদীর পারাপার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ পদ্মাসেতু দেখতে আশা হাজার হাজার মানুষ টোল দিয়ে সেতুতে উঠছে। সবার হাসিমুখ। অনেকের মুখে আবার জয় বাংলা স্লোগান।

উদ্বোধনের প্রায় ১৮ ঘণ্টা পর রোববার (২৬ জুন) ভোর ৫টা ৪০মিনিটে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মাসেতুর দ্বার। এর আগে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

পদ্মাসেতুর প্রথম ‘লেডি বাইকার রুবায়েত রুবা’

আপডেট টাইম : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২