ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রফিক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাউসার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউপির অরণ্যপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক অরণ্যপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি টাইলসের কাজ করতেন বলে জানা গেছে। আহতরা হলেন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে কাউসার, পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে অন্তুও মো. আল আমিন। তার নাম-ঠিকানা জানা যায়নি।

চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই নাজিম উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর ইউপির অরণ্যপুর সড়কে বেড়িবাঁধের কাছে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রফিক নামে এক টাইলস মিস্ত্রি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কাউসারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট টাইম : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২