ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মালয়েশিয়ায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেপংয়ের কেআইপি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত প্রবাসীর নাম নূরে আলম মানিক (৪৮)। তিনি বাংলাদেশের ঝিনাইদহ শহরের আদর্শ পাড়া কচাতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহত নূরে আলম মানিকের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (০৩ জুলাই) সকালে মানিক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার এক নাগরিক দোকানের মধ্যে বড় একটি ধারালো ছুরি নিয়ে প্রবেশ করে এবং তাকে কুপিয়ে জখম করে। মানিক আঘাত পেয়ে লোকটির পিছু নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর দুজন ধ্বস্তাধস্তি করে আবার দোকানের ভেতরে ঢোকেন। পরে দুইজনই রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে বেরিয়ে আসেন। এতে ঘটনাস্থলে ইন্দোনেশিয়ার নাগরিক মারা গেলেও পরে রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে নূর আলমকে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং ঘটনাস্থল থেকে নূরে আলমকে উদ্ধার করে সুঙ্গাইবুলু হাসপাতালে ভর্তি করলে সেখানেই মারা যান নূরে আলম। এ ঘটনায় সুঙ্গাইবুলু থানায় মামলা হয়েছে।

নূরে আলমের আত্মীয় সূত্রে জানা গেছে, নিহত মানিক গত ১২ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন। সম্প্রতি তিনি পাসার মিনি বিসমিল্লাহ মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও তিনি দোকান খোলেন। এরপর সেখানে হামলার শিকার হন। তবে, কী কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে মানিককে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে নূরে আলমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২