ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের

দিনাজপুরে তেলবাহী লরিচাপায় মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩৫) ও মেয়ে ফাহিমা আক্তার (১৫) নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন বিউটির স্বামী মো. হোসাইন (৪৫) ও শিশুপুত্র নাসরুল্লাহ (২)। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে। মো. হোসাইন বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদরাসার প্রধান শিক্ষক। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বিরলে বসবাস করতেন।

দিনাজপুর কোতোয়ালি থানার এএসআই কৃষ্ণ রায় জানান, মঙ্গলবার সকালে স্ত্রী সন্তানদের নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট যাচ্ছিলেন মো. হোসাইন। এ সময় দিনাজপুর মেডিকেল কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী লরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্ত্রী বিউটি আক্তার ও কন্যা ফাহিমা আক্তার সড়কে ছিটকে পড়লে লরির চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে।

এ সময় শিশুপুত্র নাসিরুল্লাহ ও বাবা হোসাইনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। শিশু নাসিরুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মো. হোসাইন আশঙ্কামুক্ত। মা ও মেয়ের লাশ দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের

আপডেট টাইম : ১২:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২