ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অধ্যক্ষকে লাঞ্ছিত: দুই কমিটির তদন্ত প্রতিবেদন জমা

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদনই জমা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রতিবেদন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী গত শনিবার জেলা প্রশাসকের কাছে তা জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। এছাড়া পুলিশ সুপারের পক্ষ থেকে গঠিত তদন্ত প্রতিবেদন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম গত সোমবার পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন। দুটি প্রতিবেদনের তথ্যই গোপন রাখা হয়েছে।

এদিকে সর্বশেষ গ্রেফতার নূর নবীর বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মো. মাহামুদুর রহমান বলেন, রিমান্ডে থাকা চারজন- মির্জাপুর গ্রামের শাওন, মনিরুল, রিমন ও রুখালি গ্রামের রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। এ পর্যন্ত গোবরা গ্রামের নূর নবীসহ পাঁচজন গ্রেফতার হয়েছেন।

গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায়ের ফেসবুকে এক বিতর্কিত পোস্টের জেরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। ফেসবুকে ওই পোস্টদাতা রাসেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর অধ্যক্ষকে লাঞ্ছিতের মামলায় আসামি করা হয়েছে ১৭০ থেকে ১৮০ জনকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

অধ্যক্ষকে লাঞ্ছিত: দুই কমিটির তদন্ত প্রতিবেদন জমা

আপডেট টাইম : ১২:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২