ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গলায় ছুরি ঠেকিয়ে এক সন্তানের জননীকে গণধর্ষণ

বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে শনিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ফতুল্লার পাগলা বৈরাগী বাড়ি এলাকার মৃত নগেল মণ্ডলের ছেলে অজয় মণ্ডল (২৬), ইদ্রিস আলীর ছেলে রনি (১৮) ও একই এলাকার শাওন (২৭)।

মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা ওই নারী এক সন্তানের জননী। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি নারায়ণগঞ্জের পাগলা বৈরাগী বাড়ি এলাকায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন এবং সেখানেই রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার সকালে তিনি নয়মাটি এলাকায় তার বড় বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রাত ৮টার দিকে ফের বান্ধবীর বাড়িতে চলে আসেন।

রাত পৌনে ১০টার দিকে বান্ধবীর বাড়ির পাশের দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে আসামি শাওনের বাসায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ১টার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেন অভিযুক্তরা। পরে তিনি ফতুল্লা মডেল থানায় গিয়ে মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব জানান, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গলায় ছুরি ঠেকিয়ে এক সন্তানের জননীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৮:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২