ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

আমরা আর সম্পর্কে নেই: শমিতা

জল্পনা ছিল বলিপাড়ায়। সম্পর্কে ইতি টানছেন দু’জনে। শমিতা শেট্টি এবং রাকেশ বাপটের সম্পর্কে যে চিড় ধরেছে, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু এত দিন এই বিষয়ে চুপ ছিলেন দু’জন। অবশেষে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে মৌনতা ভাঙলেন শমিতা। জানালেন হ্যাঁ, সত্যিই আর সম্পর্কে নেই তারা।

বিগ বসের বাড়ি থেকে শুরু তাঁদের প্রেমকাহিনি। যে প্রেমের রেশ কিছু দিন আগে অবধি দেখেছেন তাদের অনুরাগীরা। মে মাসে একসঙ্গে একটি মিউজিক ভিডিয়ো শুটও করেন তারা।

সেই ভিডিয়োর কিছু মুহূর্ত নজর কেড়েছে দর্শকের। তবে অনুরাগীদের উচ্ছ্বাস দেখে অভিনেত্রী স্পষ্ট করে দেন এই মুহূর্তে তাঁদের অবস্থান। তিনি লেখেন, ‘রাকেশ আর আমি অনেক দিন হল সম্পর্কে নেই। কিন্তু তাতে কী! আমাদের এই ভিডিয়োকে ভরিয়ে দিন ভালবাসায়।’

একাধিক বার ঘনিষ্ঠ ভাবে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিয়েছেন দু’জনে। খুব শিগগিরি যে বিয়েও করতে চলেছেন তাঁরা, সেই খবরও ছিল ইন্ডাস্টিতে। কিন্তু শমিতার দিদি শিল্পা শেট্টির জন্মদিন থেকেই আর জুটিতে দেখা গেল না দু’জনকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আমরা আর সম্পর্কে নেই: শমিতা

আপডেট টাইম : ০৮:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২