ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

নীল-সাদায় আবেদনময়ী জয়া

ঢালিউড এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের মেধা এবং অভিনয় গুণে সিনেমাপ্রেমিদের কাছে তিনি এক নন্দিত তারকা। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি সবসময়।

জয়া আহসান ফেজবুক অফিশিয়াল আইডিতে বিভিন্ন সময় পোস্ট করেন নিজের ছবি। এতে তাকে নিয়ে কম চর্চাও হয় না নীল-সাদা দুনিয়ার বাসিন্দাদের মধ্যে। আজ (২৮ জুলাই) তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। তাকে দেখা যাচ্ছে নীল কালারের জিন্সপ্যান্ট এবং সাদা টপসে। তাতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে ‘হাওয়া’র সঙ্গে যুক্ত হয়েছেন জয়া আহসান। কলকাতায় বসে না থেকে অভিনেত্রী ছুটে এসেছেন ঢাকায়, বন্ধু সুমনের পালে নতুন ‘হাওয়া’ যোগ করতে। ‘হাওয়া’র সাথে নিজের সংশ্লিষ্টতা জানাতে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া। ‘হাওয়া আড্ডা’ নামের বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তিনি।

তার ভাষ্য, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি ‘হাওয়া’ চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি সবার সঙ্গে; ভীষণ ভালো একটি সময় কেটেছে।’

আর তার মুখোমুখি গোল হয়ে বসেছেন নির্মাতা সুমন ছাড়াও অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালক ইমন চৌধুরী, আবহ সংগীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক-অভিনেতা আরফান মৃধা শিবলু।

জয়া বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সাথে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। যেমন ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’, ‘ফেরার পথ নেই থাকে না কোনো কালে’, ‘শহরতলীর আলো’, ‘তারপর পারুলের দিন’, ‘সাদা জামা স্মিতা এইসব’, ‘জ্যোৎস্না রশিদ’, ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ ইত্যাদি। তাছাড়া চলচ্চিত্রে আমার প্রথম প্রযোজনা ‘দেবী’তে মেজবাউর রহমান সুমনের ফেইসকার্ড প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবে, আমি এবং আমার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’কে সবসময়ই পাশে পাবে।’

সদ্য শুটিং হওয়া ‘হাওয়া আড্ডা’ প্রচার হবে ২৮ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

নীল-সাদায় আবেদনময়ী জয়া

আপডেট টাইম : ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২